রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার ৪৫০ টাকা বকেয়ার জন্য কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বাবার কাছে পাওনা ৪৫০ টাকার জন্য সাহেদ হোসেন শান্ত নামের এক কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী ভৈরবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার ভিডিও-ছবি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কিশোরের বাবা ইউসুফ মিয়া চারজনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত তিনজনকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ঘটনার মূলহোতা নাহিদুল ইসলাম (২০), নাজমুল হোসেন (২৩) ও জসিম উদ্দিন (২৭)।
বুড়িচং থানার ওসি মাকছুদ আলম বলেন, পুলিশের একটি দল গঠন করে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছি। বাকি একজনকে গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশের ওই দল। শিগগিরই তাকেও গ্রেফতার করা হবে।

বুড়িচং থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেদ হোসেন শান্ত ভৈরবপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। কিছুদিন আগে তার বাবা ইউসুফ মিয়া একই গ্রামের দুলু মিয়ার ছেলে নাহিদুলের কাছ থেকে একটি খাট কিনে নেন। এতে ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েকদিন আগে ব্যবসায়ী নাহিদুল তাদের বাড়ি গিয়ে বকেয়া টাকার জন্য গালমন্দ করেন। এতে ইউসুফ মিয়া সপ্তাহ খানেক পরে টাকা পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে গত ঈদের দিন বিকালে ইউসুফের ছেলে শান্তকে অস্ত্র ঠেকিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে নাহিদুল ও তার সঙ্গীরা। এ ঘটনার ভিডিও এবং ছবি শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু