,

এবারও নারীদের আইপিএলে ডাক পেলেন সালমা

news-image

স্পোর্টস ডেস্ক : নারী আইপিএলের আসছে আসরেও বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন সালমা খাতুন। ভারতের পুনেতে আগামী ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসর। সালমার দল এখনো চূড়ান্ত হয়নি। তবে আগের বারের মতো এবারও ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে পারেন এ স্পিনিং অলরাউন্ডার।

এর আগে নারীদের আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিলেন জাহানারা আলম ও সালমা। তবে এবার শুধু সালমাকে নেওয়া হচ্ছে। সালমা খাতুন নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব।’

সংবাদমাধ্যম থেকে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাথে যোগাযোগ করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)। সালমাকে আইপিএলে পাঠাতে বিসিবি ইতোমধ্যে অনাপত্তিপত্রও জানিয়েছে।

এবারের আসরে অংশ নিচ্ছে যথারীতি তিনটি দল সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী