গোষ্ঠী স্বার্থে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে ভোজ্যতেল সয়াবিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ করে সয়াবিন তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার এক বিবৃতিতে এই দাবী জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বানিজ্য সচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের পর এক লাফে প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা ও খোলা সয়াবিন তেলের মূল্য ৪৪ টাকা বাড়ান হয়েছে। এ ধরনের কাজ সরকারের চরম গণবিরোধী নীতিরই বহিঃপ্রকাশ। ভোটারবিহীন সরকারকে জনগণের কাছে কোন জবাবদিহি করতে হয় না বলেই সয়াবিন তেলের মতো একটি প্রয়োজনীয় পণ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেটি জনগণের ক্রয়ক্ষমতার দুরে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে ফখরুল আরও বলেন, ‘সরকার নিজেদের গোষ্ঠী স্বার্থে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করেছে। অথচ আশেপাশে কোন দেশেই ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি হয়নি। সরকার জনগণের স্বার্থের তোয়াক্কা করে না। এরা নিপীড়ণ-নির্যাতনের ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করে জনগণকে বন্দী করে রাখতে চায়। আমি সয়াবিন তেলের সীমাহীন মূল্য বৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সয়াবিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী করছি।’

এদিকে, দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি ও সয়াবিন তেলের লাগামহীন দাম বৃদ্ধিতে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগ থেকে বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। এই কৃত্রিম সঙ্কটের বাহানায় সারাদেশে এক শ্রেণীর আওয়ামী সুবিধাবাদী মজুদার ব্যবসায়ী সয়াবিন তেলের দাম বাড়িয়ে ক্রেতা সাধারণকে চরম হয়রানির মধ্যে ফেলেছে। অবিলম্বে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জোর দাবী জানিয়েছে ছাত্রদল।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার