,

কোহলির পাশে ডিভিলিয়ার্স

news-image

ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলির সময়টা ভালো যাচ্ছে না। শত রান না করতে পারায় তাকে নিয়ে নানা কথা উঠছে। এ সময় কোহলির পাশে দাঁড়ালেন এবি ডিভিলিয়ার্স। কোহলিকে নিয়ে সমালোচনায় না মেতে, তার পাশে দাঁড়ালেন বেঙ্গালুরুর সাবেক ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তিনি জানান, অফ-ফর্মের কারণে রাতারাতি কোনো ক্রিকেটার খারাপ হয়ে যায় না। স্বচ্ছ মন এবং মানসিক শক্তি থাকলে খারাপ ছন্দ থেকে বের হয়ে আসা সম্ভব।২০১৯ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিকসহ প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরি নেই কোহলির। এবারের আইপিএলেও পুরোপুরি ব্যর্থ তিনি। তবে কোহলির রানে ফেরাটা সময়ের ব্যাপার বলে দাবি করলেন ডি ভিলিয়ার্স।

সংবাদ সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে খারাপ ফর্ম থেকে ছন্দে ফিরতে একটি-দুটি ইনিংসই যথেষ্ট।’

কোহলির বন্ধু ও বেঙ্গালুরুতে একসময়ের সতীর্থ ডি ভিলিয়ার্স মনে করেন, খারাপ ফর্ম থেকে ফিরে আসা একজন ব্যাটসম্যানের জন্য সব সময়ই কঠিন।

তিনি বলেন, ‘যে কোনো ক্রিকেটারেরই খারাপ সময় আসে। তবে সেটি যদি চলতেই থাকে, তবে সেখান থেকে ফিরে আসা কঠিন।’ এবার ১০টি দল আইপিএলে অংশ নিচ্ছে। ১০ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের প্রথম তিনে রয়েছে গুজরাট, লাখনো ও রাজস্থান। এক ম্যাচ বেশি খেলে কোহলির বেঙ্গালুরু রয়েছে চারে (গত পরশু পর্যন্ত)।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী