টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ফিফটির বিশ্বরেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাকে পেয়ে একেবারে জ্বলে উঠলেন ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের হয়ে ঝড়ো ব্যাটে খেললেন অপরাজিত ৯২ রানের ইনিংস। সেইসঙ্গে ক্রিস গেইলকে টপকে গড়লেন দারুণ এক বিশ্বরেকর্ডও।

স্বীকৃত ঘরোয়া টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির কীর্তি গড়লেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। বৃহস্পতিবারের ম্যাচে তিনি ৩৪ বলে ফিফটির দেখা পান। সেইসঙ্গেই ইউনিভার্স বসকে টপকে গেলেন তিনি। টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ৮৯টি শতরান হল। গেইলের ৮৮টি। এর পরে রয়েছেন বিরাট কোহলি (৭৭), অ্যারন ফিঞ্চ (৭০) ও রোহিত শর্মা (৬৯)।

এর আগে ২০১৬ সালে হায়দ্রাবাদকে অধিনায়ক হিসেবে আইপিএল জিতিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু গত মৌসুমে খারাপ খেলার কারণে প্রথমে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। এরপর দল থেকেই বাদ দেওয়া হয়। সেই দলকে সামনে পেয়ে জ্বলে উঠলেন ওয়ার্নার। অল্পের জন্য শতরান না পেলেও তার খেলা নজর কেড়েছে। তিনি ৫৮ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান। দিল্লি ২১ রানে ম্যাচ জেতে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার