,

গণতান্ত্রিক রাষ্ট্রের মতোই বাংলাদেশে নির্বাচন হবে: সেতুমন্ত্রী

news-image

ফেনী প্রতিনিধি : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশেও একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন।

বাংলাদেশের সংবিধান সারাবিশ্বে প্রশংসনীয়। বিএনপি গাধার মতো জল ঘোলা করে নির্বাচনে আসবে। বৃহস্পতিবার রাতে ফেনীর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপিকে আওয়ামী লীগ কেন নির্বাচনে আনবে; বিএনপির নির্বাচন করা তার অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপণ্যের দাম সহনশীল রেখেছেন। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সকল পণ্যের দাম বেড়ে গেছে। আগামীতে জ্বালানি তেল, গ্যাস, তেল নিত্যপণ্যের দাম আরও বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং শেষে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক বর্ধিত সভা করেন মন্ত্রী। সেখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না