,

নিউইয়র্ক থেকে ছেলেকে নিয়ে নাসির বললেন, জীবনের সেরা ঈদ

news-image

স্পোর্টস ডেস্ক : দুই সপ্তাহ আগে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন জানিয়েছিলেন পূত্র সন্তানের জনক হয়েছেন তিনি। যদিও তার সন্তান জন্ম নিয়েছিল নাকি আরও কিছুদিন আগে। নানান ঝামেলার কারণে খবরটা তিনি প্রকাশ করতে একটু বিলম্বই করেছেন।

তবে সন্তান জন্মের খবর জানালেও ওই সময় তার ছবি প্রকাশ করেননি সদ্য সমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলা এই ক্রিকেটার।

এবার ঈদ-উল ফিতর উপলক্ষে তিনি সন্তানের ছবি প্রকাশ করলেন। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে একটি রাস্তায় দাঁড়িয়ে ছেলে সন্তানকে নিয়ে ছবি তোলেনৈ নাসির। ঈদের নামাজ পড়ার পর সন্তানকে নিয়ে তোলা ছবিটি তিনি নিজের ফেসবুক পেজে আপলোড করেন গতকাল রাতেই।

ছবি আপলোড করে নাসির ক্যাপশনে লিখেছেন, ‘The best eid of my life . I am blessed. Allhamdulillah… EID MUBARAK (আমার জীবনের সেরা ঈদ। আমি ধন্য। আলহামদুলিল্লাহ…, ঈদ মোবারক)।

প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ করার পরই নাসির নিউইয়র্কে চলে যান। সেখানেই যে তার সন্তান জন্ম নিয়েছে, তার এই পোস্টের মাধ্যমে জানা গেলো। উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে মিল রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে সোমবারই পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী