,

ঈদের রেসিপি: শামি কাবাব

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদের বাহারি খাবারের আয়োজনে কাবাব না থাকলে কি চলে? বিভিন্ন ধরনের কাবাবের মধ্যে শামি কাবাব সবারই পছন্দের। এটি খেতে খুবই মজাদার। আবার তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নিন শামি কাবাব তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. গরুর মাংসের কিমা ১ কাপ
২. ছোলার ডাল বাটা আধা কাপ
৩. আদা বাটা ১ চা চামচ
৪. এলাচ ২-৩টি
৫. দারুচিনি ২টি
৬. রসুন বাটা আধা চা চামচ
৭. আস্ত গোলমরিচ পরিমাণমতো
৮. ডিম ১টি
৯. তেল পরিমাণমতো
১০. পুদিনা পাতা পরিমাণমতো
১১. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
১২. লবণ পরিমাণমতো ও
১৩. ময়দা সামান্য।

পদ্ধতি

প্রথমে গরুর মাংসের কিমার সঙ্গে আদা বাটা, এলাচ, দারুচিনি, রসুন বাটা, আস্ত গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ করা কিমা ব্লেন্ড করে একেবারে মিহি করে নিতে হবে।

এবার একটি পাত্রে মিহি করা মাংসের মধ্যে ডিম, ছোলার ডাল বাটা, পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, ময়দা ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন।

এরপর হাতের তালুতে সামান্য তেল মেখে মিশ্রণ অল্প করে নিন। তারপর গোল করে চেপে কাবাবের আকৃতি করে নিন।

এবার চুলায় একটি ফ্রাইপ্যানে তেল গরম করে ছেড়ে দিন। বাদামিরঙা হয়ে এলে একটি পাত্রে তুলে রাখুন। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার শামি কাবাব।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর