,

মেয়ের নাম জানালেন তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। গত শুক্রবার ভোরে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে কন্যা সন্তানের বাবা হওয়ার খবর জানান তাসকিন নিজেই। এবার জানালেন নতুন অতিথির নামটাও।

সন্তান জন্মের সাথে সাথেই তার জন্য মিষ্টি একটা নাম রাখা হয়েছে। তাসকিন জানান, তার একমাত্র মেয়ের নাম ফাতেমা আহমেদ তাইবা। সদ্য ভূমিষ্ঠ মেয়ে, স্ত্রী নাঈমা ও পরিবারের সব সদস্যের জন্য দোয়াও চেয়েছেন তাসকিন।

২০১৭ সালের ৩১ অক্টোবর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এআইইউবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। তাসকিনের বিয়ে দেশের ক্রিকেটের হট টপিক হয়ে উঠেছিল। কারণ তার বিয়েতে উকিল বাবা ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলোকিত করে ভূমিষ্ঠ হয় ছেলে তাসফিন আহমেদ রিহান। বাবা, মা, বোন ও ছেলে সন্তানকে নিয়ে বেশ আনন্দেই কাটছিল তাসকিনের সময়। এবার তাদের আনন্দ আরও বাড়িয়ে দিল তাসকিনের প্রথম কন্যা সন্তানের আগমন।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী