,

দেশের বঞ্চিত ও দরিদ্রদের প্রতি সহনশীল হোন : জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। এ দিনটি উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেন তিনি।

ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রোজার ত্যাগ ও সংযমের শিক্ষা সবার জীবনে প্রতিফলন ঘটাতে হবে। ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নিতে যেতে হবে। ঈদের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে শপথ নিতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

বাণীতে ঈদ উপলক্ষে দেশের সুবিধাবঞ্চিত এবং দরিদ্রদের প্রতি সহনশীল হতে বিত্তবানদের প্রতি আহবান জানান জি এম কাদের। তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজানের ফজিলতে মহান আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে নিরাপদ রাখেন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা