রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২২ কিশোর

news-image

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় ২২ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া সহীহ কোরআন শিক্ষা গ্রহণ করায় ৪৫ জনকে সম্মাননা ক্রেস্ট এবং রমজান মাসে কোরআন খতম দেওয়ায় আরও ছয়জনকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোহনা আবাসিক এলাকার যুব সমাজের উদ্যোগে দেবিদ্বার হাজী আবিদ আলী হিলফুল ফুজুল আদর্শ বিদ্যালয় মাঠে তাদের এ পুরস্কার তুলে দেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মোল্লা নাজিম উদ্দিন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে আকাশ সংস্কৃতির ছোঁয়ায় আমাদের শিশু-কিশোররা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই শিশু কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে আয়োজকরা এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মাওলানা মোল্লা নাজিম উদ্দিন বলেন, এমন ভালো ভালো কাজ করে সমাজে নামাজি তৈরি করুন। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তান যে কারণে পুরস্কার পেলেন সেটির ধারাবাহিকতা রক্ষা করতে সন্তানদের সহযোগিতা করুন, আপনি নিজেও নামাজি হোন, পরিবারকেও নামাজি করুন।দেখবেন বাংলাদেশ একদিন শান্তির দেশে পরিণত হবে। যে সমাজে নামাজি আছে সে সমাজে কখনো কোনো অন্যায়, জুলুম-পাপাচার থাকতে পারে না।

মো. শরীফুল ইসলাম বান্নার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন-সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শাহীদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম মোর্শেদ, মাওলানা নুরুল হুদা, হুমায়ুন কবীর, খোরশেদ আলম মাস্টার, সুলতান আহমেদ সরকার, জসিম উদ্দিন, মো. আনিছুর রহমান, মো. খলিলুর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী