,

চাকরি না পেয়ে কলেজের সামনে চায়ের দোকান দিলেন তরুণী

news-image

অনলাইন ডেস্ক : প্রিয়াঙ্কা গুপ্তা অর্থনীতি নিয়ে গ্র্যাজুয়েশন করেন ২০১৯ সালে। এরপর পরিবারের হাল ধরতে খুঁজতে থাকেন চাকরি। কিন্তু দুই বছর চেষ্টা করেও চাকরি মেলেনি। তাই বাধ্য হয়ে ভারতের বিহারে একটি মহিলা কলেজের সামনে চায়ের দোকান দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে ওই তরুণী কোন প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করেছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। চায়ের দোকান দেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আসেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা বলেন, ‘এমবিএ চায়ে ওয়ালা ইন্ডিয়া’ ওরফে প্রফুল্ল বিল্লোরের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে চায়ের দোকান দেওয়ার কথা মাথায় আসে তার। সেই ভাবনা থেকেই খুলে বসেন চায়ের দোকান।

ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন ‘আমি ২০১৯ সালে গ্র্যাজুয়েশন শেষ করি। কিন্তু গত ২ বছরে অনেক চেষ্টা করেও চাকরি জোটেনি। আমার মতো অনেকেই সংসারে হাল ধরতে নানা পেশাকে বেছে নিয়েছে। তাহলে আমি কেন চায়ের দোকান চালাতে পারি না?’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড