করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, ৩ চীনা নাগরিক নিহত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মাইক্রোবাসে বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন চীনা নাগরিকসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১টা ৫২ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সা ও তাদের পাকিস্তানি চালক খালিদ নিহত হয়েছেন।

গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদিও পুলিশ বলছে, এই বিস্ফোরণটি আত্মঘাতী হামলা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিশ্ববিদ্যালয়টির চীনা ভাষা শিক্ষা কেন্দ্র কনফুসিয়াস ইনস্টিটিউটে ফিরছিলেন তারা। ঠিক ওই সময় বিস্ফোরণ ঘটে। মাইক্রোবাসটির মধ্যে সাত থেকে আট জন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি, পূর্ব) মুকাদ্দাস হায়দার জিও নিউজকে বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণের কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

চীনা নাগরিকদের লক্ষ্য করে এই বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার