বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাথরুমে ভূল করেও টুথ-ব্রাশ রাখবেন না!

news-image

 বিশেষ করে শহর কেন্দ্রীক ব্যক্তিরা যৌথভাবে বাথরুম ব্যবহার করে থাকে। যদি তারা নিজেদের টুথব্রাশ বাথরুমেই রাখে তাহলে তারা ব্রাশের মাধ্যমে দাঁত পরিষ্কারের বদলে আরো নোংরা করে ফেলে। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে যে, তাদের টুথব্রাশে মলজনিত জীবাণু থাকার শঙ্কা ৬০ শতাংশ। আর সেই জীবাণুর ৮০ শতাংশই আসে অন্যের মল থেকে। খবর ডেইলি মেইলে’র।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত কুইনিপ্যাক ইউনিভার্সিটির এই গবেষণায় দেখা গেছে, মলের ভেতর থাকা জীবাণু বাতাসে ভেসে টুথব্রাশে চলে আসে। এমনকি টুথব্রাশ কভার দিয়ে মুড়িয়ে রাখলে তাতে জীবাণুর বিস্তার আরো সহজ হয়। কারণ ব্রাশ করার পর সেটা কভার দিয়ে ঢেকে ফেলায় ব্রাশ শুকানোর সুযোগ পায় না।

স্যাঁতসেঁতে হয়ে থাকার ফলে জীবাণু আরো পাকাপোক্তভাবে বাসা বাঁধতে পারে। ঠাণ্ডা পানি, গরম পানি এমনকি মাউথওয়াশ দিয়ে ধুয়েও এ অবস্থার তেমন একটা পরিবর্তন করা যায় না। বিশেষজ্ঞদের মতে, এটার একমাত্র সমাধান হতে পারে নিজের টুথব্রাশটা বাথরুমের পরিবর্তে নিজের ঘরে রাখা। তা না হলে ডায়রিয়া, চামড়ায় ফুসকুড়ি, কানে সংক্রমণসহ নানা সমস্যা হতে পারে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে