,

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আসুন রাষ্ট্রটাকে মেরামত করি। নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি যাবে, একশবার যাবে। এর বাইরে কোনো নির্বাচনে বিএনপি যাবে না এবং সেই নির্বাচন হতে দেওয়া হবে না।

আজ রোববার জিরাবোতে আশুলিয়া ও সাভার থানা এবং সাভার পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, ‘এই সরকারের দুর্নীতি ও দুঃশাসনের কথা এতদিন আমরা বলতাম, এখন দেশে ও বিদেশে সবাই বলে। এই সরকারের লুটপাট, মূদ্রাপাচার, নারী পাচার, মৃত মানুষের নামে মামলা, বিদেশে যারা থাকে তাদের নামে মামলা, আরও কত কী। মৃত মানুষ অথবা বিদেশে থাকা ব্যক্তিদের নামে যারা মামলা দেয় তারা কি পড়াশোনা জানেন না? এসব ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিলে ভবিষ্যতে কোনো কাজে লাগে না, তারা তা বোঝেন না? যিনি মামলাটা করেন, তাকে কি পরে পাওয়া যাবে না? আমাদের লাখ লাখ নেতাকর্মী তাদের সবাই চেনেন। যারা এই মিথ্যা মামলা দেন, সরকার গেলেও তো তারা চাকরি করবেন?’

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আর জনগণের ওপর জুলুম করবেন না। রাজনৈতিক দলের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। জনগণের টাকায় কেনা গুলি তাদেরই বুকে মারবেন না। আপনারা আপনাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হোন।

গয়েশ্বর আরও বলেন, পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত হানাদার বাহিনীকে যুদ্ধ করে পরাজিত করেছি। মেজর জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পুলিশ, সিভিল প্রশাসন, ছাত্র-যুবক সবাই মিলে দেশ স্বাধীন করেছি। আবার সবাই মিলে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করি এবং দেশটাকে সত্যিকারভাবে স্বাধীন করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন গয়েশ্বর।

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা জেলার সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। এতে আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, নিপুণ রায় চৌধুরী।

সম্মেলনে কণ্ঠভোটে আশুলিয়া থানার সভাপতি আজগর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর গফুর নির্বাচিত হন। একইভাবে সাভার থানার সভাপতি মো. সাইফুদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং সাভার পৌরসভার সভাপতি শাহ মইনুল হোসেন বিল্টু ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি নির্বাচিত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড