,

যমুনা নদীতে মিলল বিরল প্রজাতির ‘সাকার ফিশ’

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর ভাণ্ডারবাড়ি ঘাট এলাকায় এবারই প্রথম মিলেছে আকর্ষণীয় শারীরিক গঠনের নান্দনিক সৌন্দর্যের বিরল প্রজাতির সাকার মাছ। আজ শনিবার সকালে আব্দুর রহমান নামে স্থানীয় এক জেলের জালে ওঠে মাছটি। স্থানীয়রা এটিকে বলছেন ‘টাইগার মাছ’। তবে মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিশ’। নদীতে সাধারণত এমন মাছ মেলে না। ‘অদ্ভুত’ এ মাছটি দেখতে তাই নদী তীরে উৎসুক জনতা ভিড় জমায়।

মাছটির শরীরে বাদামি রঙ এবং কালো রঙের ডোরাকাটা ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দেন টাইগার মাছ। প্রায়ই জেলেদের জালে একই প্রজাতির আরও মাছ ধরা পড়ছে এ নদীতে। মাছটির ওজন ৫০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত হয়ে থাকে। এ মাছ স্থানীয় বাজারে আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

যমুনাপাড়ের ভূতবাড়ী গ্রামের জেলে আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে যমুনা নদীতে মাছ ধরছি। এবারই প্রথম এ প্রজাতির মাছ দু-একটি করে জালে ধরা পড়ছে। বিরল প্রজাতির এ মাছটি পেয়ে তিনি খুশি। নিজেদের খাবারের জন্য মাছটি বাড়িতে নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান তিনি আগে এ ধরনের মাছ দেখেননি, নামও জানা ছিল না তার।

ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক বলেন, এটি বিদেশি মাছ। সাকার মাউথ ক্যাটফিশ ইংরেজি নাম হলেও এর বৈজ্ঞানিক নাম হাইপোস্টমাস। সাধারণত এ জাতীয় মাছ মুখ দিয়ে চুষে খাবার খায়। বিভিন্ন দেশে এটি অ্যাকুয়ারিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। এরা পানির তলদেশে বাস করে এবং শ্যাওলাজাতীয় উদ্ভিদ খায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না