বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসরঘরে ঢুকে শ্যালকের বউকে ধর্ষণ, ভগ্নিপতি কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় বাসরঘরে স্বামীর সহযোগিতায় নববধূ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি আগের হলেও গতকাল শুক্রবার রাতে গৃহবধূর বাবা বাদী হয়ে মামলাটি করেন। মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ সদরের ভুরভুড়িয়া গ্রামের আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার বাসিন্দা ফেরদৌস আলমের মানসিক প্রতিবন্ধী ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে গত ২৩ মার্চ বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতেই নববধূকে বাড়ি নিয়ে যায় বরপক্ষ। রাত সাড়ে ১১টার দিকে বাসরঘরে ঢুকে ফরিদুলের ভগ্নিপতি আলমগীর হোসেন শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নববধূকে খাওয়ান। তিনি ঘুমিয়ে পড়লে ফরিদুলের সহযোগিতায় আলমগীর সকাল পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করেন। ঘুম ভাঙলে গৃহবধূ দেখতে পান আলমগীর তার বিছানা। আর স্বামী পাশের একটি বিছানায় ঘুমিয়ে আছেন। বিষয়টি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে জানালেও তারা তাতে কর্ণপাত করেননি; উল্টো মেয়েটিকে মারধর করা হয়। পরের দিন আলমগীর ফের একই কৌশল অবলম্বন করতে নিলে গৃহবধূ বুঝতে পারে বিষয়টি তার বাবাকে জানান। পরে তারা এসে মেয়েকে নিয়ে যান।

এ ঘটনায় করা মামলায় নববধূর স্বামী ফরিদুল ইসলাম, ভগ্নিপতি আলমগীর হোসেন ও শ্বশুর-শাশুড়িকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া নববধূর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে।

 

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী