বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা বদ্ধপরিকর : জিএম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘আমরা দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বদ্ধপরিকর। তাই গণতন্ত্রের প্রবেশদ্বার নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ, সুন্দর ও মসৃণ করার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেয়ে ভালো শাসন ব্যবস্থা আর নেই। আমরা চাই গণতন্ত্রের সৌন্দর্য যেন দেশের প্রত্যেকটি নাগরিক উপভোগ করতে পারেন। সে লক্ষ্যেই আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি।’

আজ শনিবার কূটনৈতিক ও রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেন জাপা চেয়ারম্যান। সেই অনুষ্ঠানেই তিনি এসব কথা বলেন। মানবিক কারণে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে এবং সম্মানের সঙ্গে পুনর্বাসনের অনুমতি দিতে বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছেন জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের নীতি, আদর্শ অনুসরণ করে জাতীয় পার্টি সবসময়ই ভিন্ন ধারার রাজনীতি চর্চা করে আসছে। আমরা কখনই কোনো নেতিবাচক রাজনীতি করিনি। বর্তমানে আমরা দেশের প্রধান বিরোধীদল। আমরা ক্ষমতায় থাকার সময় ও বর্তমানে সবসময়ই দেশ এবং জাতির স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছি।’

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, জার্মান রাষ্ট্রদূত আখিম টোসার, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরমি ব্রুয়ার, যুক্তরাজ্যের ডিফেন্স এটাসে লে. কনেল হিলটন, ভারতের ডিফেন্স এটাসে আতুল আম্বোহোত্রী, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবী, নেপালের চাজ দ্য অ্যাফেয়ার্স কুমার রায়, পাকিস্তান ডেপুটি হাইকমিশনার কামার খোতকার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কানাডার প্রতিনিধিসহ বেশ কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি অংশ নেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীরপ্রতীক), গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, জাতীয় পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা