বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কেটে নিয়ে না যাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা!

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ঈদের পোশাক কিনতে মার্কেটে নিয়ে না যাওয়ায় স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ১৩ বছরের ওই কিশোরীর নাম পূর্ণিমা আক্তার। সে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামের সুরুজ খন্দকারের মেয়ে। স্থানীয় আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো সে।

ভাঙ্গা থানার এসআই সালাম খান জানান, মেয়েটি তার মা-বাবাকে সদরপুর মার্কেটে গিয়ে ঈদের পছন্দের পোশাক কিনে দিতে বলে। শুক্রবার বিকেলে অভিভাবকরা তাকে সঙ্গে না নিয়েই মার্কেটে যান কেনাকাটা করতে। এতে অভিমানে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না বেঁধে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। রাতে তার বাবা-মা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে মেয়েকে ঝুলন্ত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী