বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাসপিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে সন্ত্রাসীদের গুলিতে শিশু তাসপিয়া আক্তার জান্নাত হত্যা মামলার প্রধান আসামি রিমন আদালতে ১৬৪ ধারায় তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে রিমনসহ ৫ আসামিকে আদালতে আনা হয়। তাদের মধ্যে সোহেল উদ্দিন, সুজন, নাইমুল ইসলাম এবং আকবর হোসেনের ৭দিন করে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে দুপুরে প্রত্যেককে ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া প্রধান আসামি রিমন স্বীকারোক্তি দিতে রাজি হওয়ায় তার জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়।

তিনি আরও বলেন, বিকালে রিমনকে বিচারকের খাস কামরায় ডাকা হয়। সেখানে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে বিচারকের খাস কামরা থেকে বের করা হয় এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা জানান, রিমন নিজে তাসপিয়া ও তার বাবাকে গুলি করার বিষয়টি আদালতে স্বীকার করেছেন। তবে কোন অস্ত্র দিয়ে গুলি ছুঁড়েছেন সে বিষয়টি রিমন নিশ্চিত করেনি।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল বিকাল ৪টার দিকে বাড়ির পাশের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তাসপিয়া ও তার বাবা। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে স্থানান্তর করলে ঢাকায় নেওয়ার পথে রাতে মারা যান তাসপিয়া। এ ঘটনার পর দিন ১৪ এপ্রিল নিহতের খালু হুমায়ুন কবির বাদী হয়ে অস্ত্রধারী রিমন, বাদশাসহ ১৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০-১২জনকে আসামী করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ৯জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী