,

রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা ৫ জন।

শনিবার (৯ এপ্রিল) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিলি কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দগ্ধ অবস্থায় ৯ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মো. রোকন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরে ৩০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হলো। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না