বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে পুড়ল অর্ধশতাধিক কম্পিউটার

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই ভবনের চতুর্থ তলার তিনটি কক্ষ পুড়ে গেছে।

আজ শনিবার সকালে পঞ্চম তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। এতে একটি কক্ষে থাকা প্রায় অর্ধশতাধিক কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা। পরে বিষয়টি মাইজদী ফায়ার সার্ভিসকে জানালে তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য।

নোবিপ্রবি উপাচার্য মো. দিদার-উল-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে আজ ভোরে প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই ভবনের এমআইএস ল্যাব, একটি ডিন কক্ষ ও বাংলা বিভাগের একটি কক্ষ পুড়ে যায়। এ সময় এমআইএস ল্যাবে থাকা প্রায় অর্ধশতাধিক কম্পিউটার ও সবগুলো কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা যায়নি।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে। কমিটিতে আরও রয়েছেন ফায়ার সার্ভিস ও বৈদুতিক কর্মকর্তা।

নোয়াখালী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে আগুনের বিষয়টি আমাদের জানানো হয়। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ সিদ্ধান্ত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল