বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্র খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঈদগাঁ কাঁচা রাস্তার মাথায় চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন ইমন (১৬) নামে আরও এক কিশোর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

তিনি বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে ফাহিম ও ইমনকে ছুরি দিয়ে আঘাত করে।

খবর পেয়ে ফাহিমের বাবা ছেলেকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইমনকে চমেকের ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু