রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গোপনে বিয়ে’, মেয়ের নানাকে পিটিয়ে মারল ছেলেপক্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে গোপন বিয়ে জানাজানি হওয়ার পর কনের নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলেপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মধ্য চর রমনিমোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাজিম সর্দার (৬০)।

নিহতের স্বজনরা জানান, গত ১২ এপ্রিল সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফ একই এলাকার আব্বাস সর্দারের মেয়ে নুপুরকে গোপনে বিয়ে করেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে তারিফের বাবা লোকজন নিয়ে গিয়ে মেয়ের নানা নাজিম সর্দারকে পিটিয়ে আহত করেন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো হত্যার কারণ বিস্তারিত জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী