বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাশুড়িসহ তিনজনকে পুড়িয়ে হত্যায় জামাইয়ের মৃত্যুদণ্ড

news-image

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শাশুড়ি ও তিন শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় মেয়ের জামাই আজাদ মোল্যার (৪৫) মুত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রান্ত আজাদ উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আজাদ মোল্যার সঙ্গে স্ত্রী সরিফার বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান আজাদ।

আগুনে পুড়ে শাশুড়ি ফুরিয়া বেগম, তার স্ত্রীর বড় বোনের ছেলে আমিনুর (১৪), তামিম (৭) ও মেয়ে তনিমা (৪) মারা যান। এ ঘটনায় মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী পরদিন বাদী হয়ে আজাদ মোল্যাকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজাদ মোল্যার মৃত্যুদণ্ড দেন।

 

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু