রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে পেটালেন ইডেন ছাত্রলীগ নেত্রী

news-image

ঢাবি প্রতিবেদক : হলের সিট দখলে গিয়ে আবাসিক শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজের নুজহাত ফারিয়া রোকসানা নামে এক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে। এমনকি আসমা আক্তার নামে কলেজের এক শিক্ষকও তার নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে। পরেরদিন অভিযুক্ত ওই ছাত্রলীগ নেত্রীর বহিষ্কারাদেশ চেয়ে অধ্যক্ষ ও তত্ত্বাবধায়কের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে নুজহাতকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইডেন কলেজ কর্তৃপক্ষ। নুজহাত ফারিয়া কলেজের গণিত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ১০ এপ্রিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে সিট দখল করতে নিজের অনুসারীদের নিয়ে যান ছাত্রলীগ নেত্রী রোকসানা। এ সময় কক্ষের চার নম্বর বেডের বৈধ আবাসিক শিক্ষার্থী ফারিয়া হক অর্পিতাকে তারা মারধর করেন। এক পর্যায়ে অর্পিতা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় রুমের বাকি সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। শুধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের শিক্ষার্থীরাই নয়; বরং ক্যাম্পাসে প্রত্যেক সাধারণ ছাত্রী নিয়মিতভাবে

রোকসানার উচ্ছৃঙ্খল আচরণে সবসময় ভীত থাকেন। এছাড়া ওই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে হলের কক্ষ দখল, সাধারণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, অশ্লীল ভাষায় গালাগাল, জিনিসপত্র ভাঙচুর, টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি, মেয়েদের জোরপূর্বক রাজনীতিতে জড়ানো, আপত্তিকর ছবি তোলা ও বৈধ আবাসিক শিক্ষার্থীদের অধিকার ক্ষুণœ কারার অভিযোগ আছে।

শিক্ষার্থীরা জানান, গত ৯ এপ্রিল ৫০৭ নম্বর কক্ষে বৈধ শিক্ষার্থীদের সিট থেকে সরিয়ে নতুন শিক্ষার্থীকে দেওয়ার জন্য বলেন রোকসানা। কিন্তু বৈধ শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তখনই তাদের প্রতি নুজহাত ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাকে থামাতে হল সুপার নাজমুন নাহারের নেতৃত্বে চারজন সহকারী তত্ত্বাবধায়ক শিক্ষক সেখানে যান। উচ্ছৃঙ্খল আচরণের কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে রোকসানার সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তিও হয়। এ সময় আসমা আক্তার নামের এক সহকারী তত্ত্বাবধায়কের হাত মুচড়ে দেন রোকসানা। পরে তার বাজে আচরণের কারণে শিক্ষকরা সেই কক্ষ থেকে বের হয়ে যান। পরেরদিন আবারও রোকসানা ৫০৭ নম্বর কক্ষে নিয়ে সিট দখলের চেষ্টা করেন। অর্পিতা নামে কক্ষের বৈধ শিক্ষার্থী বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়।

তবে সব অভিযোগ অস্বীকার করে রোকসানা বলেন, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। যারা মারধরের অভিযোগ করেছেন, তারা পারলে প্রমাণ দিক। ওই মেয়ে (অর্পিতা) তো অজ্ঞান হওয়ার অভিনয় করেছে। তারা হলের সাধারণ শিক্ষার্থী, সাধারণ থাকবে। ঝামেলায় যেতে চাইবে কেন? তাছাড়া তারা কীভাবে পলিটিক্যাল মেয়েদের বের হয়ে যেতে বলে। এত পাওয়ার তারা কোথায় পায়? লিগ্যাল মেয়েদের রুমে পলিটিক্যাল মেয়ে থাকলে অসুবিধা কী? সবাই তো ইডেনের ছাত্রী। এ ঘটনায় জবাব চেয়ে আমাকে হল থেকে নোটিশ দেওয়া হয়েছে। আমি দ্রুতই জবাব দেব।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের হল সুপার নাজমুন নাহার বলেন, রোকসানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ওকে হলে রাখতে চাই না। তাকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ওই রুমে সাধারণ শিক্ষার্থীরাই থাকবে, কোনো পলিটিক্যাল মেয়ে থাকবে না।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী