রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছরও অনিশ্চিত জেএসসি-জেডিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করেই হবে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তবে পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমান এপ্রিলে এবং এইচএসসি ও সমমান হবে জুনে। মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম চলবে ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিকের চলবে মার্চ পর্যন্ত। শিক্ষামন্ত্রী দীপু মনি গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সিলেবাস কমিয়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এরা নবম শ্রেণিতে গত বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি ক্লাস করার সুযোগ পায়নি। এরপর থেকে গত ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহে দুদিন করে সরাসরি ক্লাস করেছে। এর মধ্যেই ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওমিক্রনের কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল। ১৫ মার্চ থেকে তারা সরাসরি শ্রেণি কার্যক্রমে সপ্তাহে ৬ দিন করে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকলে এই পরীক্ষার্থীরা নবম ও দশম শ্রেণিতে মিলে মোট ১৬২ কর্মদিবস ক্লাস করার সুযোগ পাবে। স্বাভাবিক অবস্থায় তাদের ৩১৬ কর্মদিবস ক্লাস করার কথা।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ৮ মাস ক্লাস করার সুযোগ পায়নি। ডিসেম্বর পর্যন্ত সব স্বাভাবিক থাকলে তারা ২০০ কর্মদিবস

ক্লাস করতে পারবে। সাধারণত ৩৩০ কর্মদিবস ক্লাস হওয়ার কথা। এই শিক্ষার্থীরা ২০২১-এ সংক্ষিপ্ত পরীক্ষা দিয়ে এসএসসি উত্তীর্ণ হয়েছিল। এ কারণে চলতি বছরের জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের সিলেবাস অনুসারে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারীর মধ্যে বিষয় ও নম্বর কমিয়ে গত বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছিল। এ বছর এসব পরীক্ষায় নম্বর অর্ধেকের মতো রাখা হলেও গতবারের চেয়ে বিষয় বেড়েছে। গতবার শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হয়েছিল। এ বছর এগুলোর সঙ্গে বাংলা, ইংরেজি, গণিতসহ অধিকাংশ বিষয়ের পরীক্ষা হবে।

এ বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা অনিশ্চিত

এদিকে করোনার সংক্রমণের কারণে গত দুই বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হয়নি। চলতি বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। এ বিষয়ে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এ বছরের এসএসসি জুন মাসে। আর এইচএসসি আগস্টে হলে জেএসএসি-জেডিসি পরীক্ষা হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে। কারণ শিক্ষা বোর্ডগুলো এসএসসি-এইচএসসি পরীক্ষা ও ফলাফল নিয়ে ব্যস্ততায় থাকবে। তবে আরও এক-দেড় মাস সময় নিয়ে এই সিদ্ধান্ত নিতে চান বলে জানান শিক্ষামন্ত্রী।

নতুন শিক্ষাক্রমেও জেএসসি পরীক্ষার কথা নেই, যা ২০২৩ সাল থেকে কার্যকর হবে। আবার গত দুই বছরও এ পরীক্ষা নেওয়া হয়নি। এ অবস্থায় এক বছরের জন্য এই পরীক্ষা নেওয়া কতটা জরুরি- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, সেই অর্থে খুব যে জরুরি তা হয়তো নয়। তারপরও পরিস্থিতিটি বিবেচনায় দ্রুততম সময়ে এ সিদ্ধান্ত জানানো হবে।

পরে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ বছর জেএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। কারণ আগস্টে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে সেপ্টেম্বরে। এ ধরনের পাবলিক পরীক্ষা নিতে গেলে তিন মাসের মতো প্রস্তুতির প্রয়োজন পড়ে। আবার জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীও অনেক বেশি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী