,

বাড়ি ফিরলেন চমেক ছাত্র আকিব

news-image

চট্টগ্রাম ব্যুরো : মাথার খুলি প্রতিস্থাপন করার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে গুরুতর আহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্র মাহাদি জে আকিব (২২)। মাথায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর গতকাল দুপুরে তাকে হাসপাতাল পথকে ছাড়পত্র দেওয়া হয়।

চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী বলেন, আকিব সুস্থ হয়ে উঠেছে। তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। এর পর পুনরায় আকিবকে ফলোআপ চিকিৎসার জন্য হাসপাতালে আসতে হবে। তার কিছু ব্যায়াম রয়েছে। সেগুলো করতে হবে। এ ছাড়া মানসিক শক্তি ফেরানোর জন্য কিছু কাজ করতে হবে।

জানা যায়, গত বছরের ৩০ অক্টোবর চমেক ক্যাম্পাসে ছাত্রলীগের এক পক্ষের হামলায় গুরুতর

আহত হন আকিব। ওই দিন মাথায় অস্ত্রোপচার করে খুলির একটি অংশ (হাঁড়) খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়েছিল। তখন আইসিইউতে থাকা আকিবের মাথার ব্যান্ডেজের ওপর লিখে দেওয়া হয়েছিল ‘হাড় নেই, চাপ দেবেন না।’ এ ছবি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এর পর তিনি বাড়ি ফিরেছিলেন।

এ বছরের মার্চে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের জন্য আবার চমেক হাসপাতালে ভর্তি হন আকিব। গত ২৮ মার্চ দ্বিতীয় দফায় সাড়ে ৬ ঘণ্টা অস্ত্রোপচার করে তার মাথার হাড় প্রতিস্থাপন করা হয়েছে। নিউরোসার্জারি বিভাগের তত্ত্বাবধানে আকিবের অস্ত্রোপচার হয়। দ্বিতীয় দফা অস্ত্রোপচার শেষে তিনি সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার অস্ত্রোপচারের স্থানে কিছু সেলাই কাটা হয়েছে গত সোমবার। গতকাল মঙ্গলবার আরও কিছু সেলাই কেটে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে অসুস্থ অবস্থায় আকিব এমবিবিএসের প্রথম পেশাদার পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বাড়ি থেকে এসে ফেব্রুয়ারিতে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন তিনি। আকিব সব বিষয়ে পাস করেছেন উল্লেখ করে আকিবের বাবা গোলাম ফারুক বলেন, সবার দোয়া ও ভালোবাসা রয়েছে বলে আকিব সুস্থ হয়েছে। সব পরীক্ষায় পাস করেছে। ভবিষ্যতে যেন সে একজন ভালো চিকিৎসক হয় এ দোয়া চাই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ