,

ফজরের নামাজ পড়া হলো না তারেকুলের

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে নামাজ পড়তে যাওয়ার সময় এক তরুণকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেকুল ইসলাম (১৭) ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার বাসিন্দা। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, খোদাইবাড়ী এলাকায় দিবা ব্রিক ফিল্ডের পশ্চিম পাশে তারেক দীর্ঘদিন ধরে একটি মুদির দোকান করে আসছিল। আজ ভোররাতে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরের তিনটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি আবদুল হালিম আরও বলেন, রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদেন্তর জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদরে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও সিআইডি ক্রাইম সিন পরিদর্শক মিতশ্রি বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো হত্যার কারণ ও অভিযুক্তকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ