,

ব্রিজের নিচে পাওয়া গেল সায়েমের লাশ

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সদরের চৌফলদন্ডী ব্রিজের নিচ থেকে মো. সায়েম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত সায়েম খুরুশকুল তেতৈয়া গুইল্যাবাপের পাড়া এলাকার বসিন্দা।

পরিবারের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, গত শনিবার থেকে সায়েম নিখোঁজ ছিলেন। নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। এরপর বিভিন্নভাবে খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি তার। আজ ভোর ৪টায় তার মরদেহ চৌফলন্ডী ব্রিজের নিচে ভেসে উঠে।

নিহতের ভাই ফরিদুল আলম বলেন, তার ভাই বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কোথাও আক্রমণের শিকার হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন পাওয়া গেছে।

ওসি বলেন, ঘটনার প্রকৃত রহস্য জানতে অনুসন্ধান করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ