,

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ঝরলো একই পরিবারের ৩ জনের প্রাণ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, হা‌মিদ মিয়া (৫৫), তার মেয়ে তাহ‌মিনা (২৫) ও দুই বছর বয়সী নাতি তাওহিদ।

সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর এক্স‌প্রেস’ ট্রেন‌টির বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশ‌নে যা‌চ্ছিলো। সে সময় রেললাইনের হা‌তিয়া এলাকার অর‌ক্ষিত রেলক্রসিং দি‌য়ে এক‌টি অটোরিকশা পারাপারের সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লা‌গে।

এতে ঘটনাস্থ‌লে দুইজ‌নের মৃত‌্যু হ‌য়। আহত অবস্থায় হাসপাতা‌লে নেয়ার প‌থে আরও একজনের মৃত‌্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ