,

কক্সবাজারে বাস চাপায় কলেজছাত্র নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার অংশে যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সা আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম হোসেন সোয়াত (১৮)। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন সোয়াত ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার মৃত জহির আহমদের ছেলে। সে কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে সিএনজি অটোরিক্সার চার যাত্রী। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসেন সোয়াতকে মৃত ঘোষণা করে। বাকি তিনজনে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়া হলে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার