,

শিবপুরে বাস চাপায় বৃদ্ধ নিহত

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে বাসের চাপায় আব্বাস আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আলী উপজেলার পুটিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতো। তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ইটাখলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বলেন, রোববার সকালে আব্বাস আলী বাড়ি থেকে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সৈয়দনগর বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় সিলেট গামী লন্ডন এক্সপ্রেসের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে। পরিবারের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার