শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যানেল চেয়ারম্যানের খাটের নিচে মিলল ২০ হাজার ইয়াবা

news-image

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা এবং দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে র‌্যাব-১৫ এর একটি দল এ অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম ওরফে সোনা মিয়া এবং তার ছেলে রহমত উল্লাহকে।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল উদ্দিন জানান, আজিজুল জনপ্রতিনিধি হওয়ার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাসপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার খাটের নিচে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা ও অস্ত্র পাওয়া যায়।

বাবা-ছেলেকে গ্রেপ্তারের পর শনিবার সকালে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া