,

চারদিনে কুকুরের কামড়ে ২১ জন আহত, এলাকাজুড়ে আতঙ্ক

news-image

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কুকুরের কামড়ে গত চারদিনে ২১ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পৌর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল বলেন, বোয়ালমারী পৌর শহরের ডাক বাংলো থেকে ওয়াপদার মোড় পর্যন্ত আধ কিলোমিটার রাস্তায় দেখা যাচ্ছে পাগলা কুকুর। পথচারীরা গেলেই দৌড়ে দিয়ে এসেই কামড় দিচ্ছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, গত কয়েকদিনে মোট ২১ জন পাগলা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। কুকুরের বিষের কোনো ভ্যাকসিন হাসপাতালে না থাকার কারণে আহতরা বাজার থেকে ভ্যাকসিন ক্রয় করে নিচ্ছেন।

তিনি আরও বলেন, কুকুরের কামড়ের কথা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও পশু কর্মকর্তাকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, পাগলা কুকুরের কামড়ের ব্যাপারে পৌর মেয়র ব্যবস্থা নেবেন। আমি পৌর মেয়রকে বলবো ব্যবস্থা নিতে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু