,

কক্সবাজারের দুই দিনে ২৬৬ রোহিঙ্গা আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার সময় ১৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করে উখিয়া থানা পুলিশ।

আটক সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে বাংলাদেশিদের সঙ্গে মিশে যেতে না পারে, সেজন্য উখিয়া ও টেকনাফে চেকপোস্টে প্রতিদিন তল্লাশি চালানো হচ্ছে। এ আটক অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত সোমবার উখিয়া থানা পুলিশ একইভাবে তল্লাশি চালিয়ে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু