,

ঢাবি’র ৫ শিক্ষার্থী পেলেন নুরুল ইসলাম স্মারক বৃত্তি

news-image

ঢাবি প্রতিনিধি : পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের মোট ৫ জন শিক্ষার্থী ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃত্তিপ্রাপ্তরা হলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী তানজিলা হোসেন, ফিন্যান্স বিভাগের বিবিএ ৩য় বর্ষের শিক্ষার্থী মো. জামিলুর রেজা ইফতি, প্রাণিবিদ্যা বিভাগের বি.এস (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থী ফাহিমা আক্তার ফারিয়া এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বি.এস.এস. (সম্মান) ২য় বর্ষের শিক্ষার্থী মো. আরিফুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত মো. নুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন সজ্জন, সদাহাস্যোজ্জ্বল, মিষ্টভাষী ও বিনম্র চরিত্রের অসাধারণ একজন ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রিয় নেতা ছিলেন। জাতীয় পর্যায়েও অনেক জায়গায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন।

বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, মনোযোগের সাথে লেখাপড়া করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশ ও জাতির কল্যাণ ও উন্নয়নে কাজ করতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মিজি বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড