ঢাকার ১৩ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পতেঙ্গা থেকে রাজধানী ঢাকার মাদক, কালোবাজারিসহ একাধিক মামলার পলাতক আসামি জাহিদ হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এর আগে বৃহস্পতিবার তাকে পতেঙ্গার মহাজন টাওয়ার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জাহিদ হোসেন ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার নিউকলোনী আসাদ গেইটের মৃত আক্তার হোসেন ছেলে। জাহিদ হোসেনের নামে ঢাকার মোহাম্মদপুর থানায় ১২টি, যাত্রাবাড়ী থানায় ১টি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, রাজধানীর মোহাম্মদপুর থানায় কালোবাজারি, মাদক ও সহিংসতাসহ মোট ১৩টি মামলা ও ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদ হোসেনকে পতেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।











