,

ভয়াবহ দূষণে মরছে নদীগুলো, রক্ষায় নেই উদ্যোগ

news-image

টিপস ডেস্ক৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এদিনে সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয় দিবসটি। অথচ পরিবেশ রক্ষায় নেই তেমন কোনো উদ্যোগ। সচেতনতা আর যথাযথ উদ্যোগের অভাবে ভয়াবহ দূষণে মরতে বসেছে রাজধানীর আশপাশের নদীগুলো। শত শত শিল্প-কারখানার তরল বিষাক্ত বর্জ্যে নদীগুলো পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। সময় টেলিভিশন এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু পরিবেশ দিবসেই নয়, সারা বছরই সরকারি তদারকি জোরদার রাখতে হবে। তবে দূষণ রোধে সরকার সজাগ বলে দাবি পরিবেশ মন্ত্রণালয়ের।

বেশিরভাগ কারখানার বিষাক্ত পানি মিশছে নদীগুলোয়। নিয়ম অমান্য করে বড় কলকারখানা ও ট্যানারি শিল্প থেকে বেরিয়ে আসছে কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি। মিশছে দৈনন্দিন কাজে ব্যবহৃত নদীর পানির সাথে। মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ।

প্রতিবেদনে বলা হয়, তুরাগকে ২৯টি, শীতলক্ষ্যাকে ৪২টি ও বুড়িগঙ্গা নদীর পানি দূষণে মূলত ভূমিকা রাখছে ট্যানারিসহ পাঁচ শতাধিক শিল্প কল-কারখানার বর্জ্য।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জরিপে দেখা গেছে, শুধু হাজারীবাগের ট্যানারি শিল্পের মাধ্যমেই দৈনিক ৭৭ লাখ লিটার তরল বর্জ্য ও ৮৮ মেট্রিক টন কঠিন বর্জ্য উৎপাদন হয়ে মিশে যাচ্ছে নদীর পানি বা বাতাসের সাথে। বিশেষজ্ঞরা বলছেন, এসব শিল্প-কারখানার বর্জ্য পুনর্ব্যবহারের ব্যবস্থা করা একান্ত জরুরি।

পরিবেশ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, ‘১৯৯৫ সালের আইনে বলা আছে, কেউ বর্জ্যকে দূষিত অবস্থায় ফেলতে পারবে না। তাকে পানি শোধন করে তার কারখানায় চক্রাকারে ব্যবহার করতে হবে।’

বেলা'র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যে উন্নয়ন পরিবেশকে ধ্বংস করে। সেই উন্নয়নকে কখনোই আমরা টেকসই উন্নয়ন বলবো না। পরিবেশ রক্ষায় সরকারের অঙ্গীকার যতটা না কাগজে যতটা না মুখে ততটা কিন্তু বাস্তবে না।’

তবে পরিবেশ ঝুঁকিতে থাকা বাংলাদেশকে রক্ষায় সবার আগে জনসচেতনতার ওপর গুরুত্ব দিলেন পরিবেশ ও বন মন্ত্রী।

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এরপর সরকারের হাতে একটাই বিকল্প থাকবে কারখানা বন্ধ করে দেয়া। কিন্তু সেটা তো কোনো সমস্যার সমাধান না। এসব সমস্যা তো মানুষ সৃষ্টি করছে। এই মানুষগুলোকে সচেতন করতে হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ