,

শ্যুটিং চলাকালে নায়িকা চাঁদনী সাপের কামড়ে আহত

news-image

বিনোদন প্রতিবেদকঅভিনেত্রী ও নৃত্যশিল্পী  চাঁদনী সাপের ছোবল খেয়েছেন। কিশোর মাহমুদের ‘বিষ’ চলচ্চিত্রের শুটিং চলাকালে  হাতে প্যাঁচানো সাপের কামড়ে আহত হন তিনি। ঘটনাস্থল থেকে তাঁকে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পূবাইলে শ্যুটিং চলাকালে এই ঘটনা ঘটে।

পুবাইলে সহশিল্পী সাব্বির, এ কে আজাদ সেতু ও দোলনের সঙ্গে ‘বাইদ্যার ঘরের কন্যাগো আমি’ গানের সঙ্গে নাচের শুটিং করছিলেন চাঁদনী। একটি দৃশ্যের প্রয়োজনে একটি সাপ হাতে পেঁচিয়ে নাচতে থাকেন তিনি। হঠাৎ করেই সাপটি ছোবল মারে তার হাতে। প্রথমে স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরে মাথা ঝিম ঝিম করছে বলে জানান তিনি, সঙ্গে সঙ্গে পুবাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনজেকশন দিয়ে ড্রেসিং করে দেওয়া হলে সুস্থ বোধ করেন চাঁদনী।

দুর্ঘটনা প্রসঙ্গে নির্মাতা কিশোর মাহমুদ বলেন, ‘সাপের বিষদাঁত ভেঙেই দেখানো হয় সাপের খেল, ব্যবহার করা হয় শুটিংয়ে। যেহেতু বেদে জীবন নিয়েই ছবির পটভূমি, তাই বেশকিছুদিন থেকে সাপ নিয়েই শুটিং করছেন চাঁদনী। এই প্রথম এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। যদিও সাপটির বিষহীনতা নিয়ে বেদেরা নিশ্চিত করছিল বার বার, তবুও ঝুঁকি নেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে