,

কক্সবাজার উপকূলে ট্রলারডুবি : ১৭ জেলে উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে একটি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে উদ্ধার করেছে স্থানীয়রা। কক্সবাজার জেলা ভোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে বিশেষ একটি বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফেটে যায়। এতে পানি ঢুকে ট্রলারটি ডুবে যেতে থাকলে জেলেদের চিৎকারে সাড়া দিয়ে উদ্ধারের চেষ্টা শুরু করে স্থানীয়রা।

প্রথমে ১০ জনকে উদ্ধার করা গেলেও বাকি সাতজনকে রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করা সম্ভব হয়। ট্রলারডুবির ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা জেলে ও মালিকদের।

ট্রলারটির মালিক জয়নাল আবেদীন জানান, মূলত ট্রলারটি মাছ আহরণে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে বিশেষ বস্তুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটিতে পানি প্রবেশ করলে জেলেরা সাগরে ভাসমান হয়ে পড়ে। পরে তাদের চিৎকারে সাড়া দিয়ে স্থানীয় অন্য বোটের জেলেরা তাদের উদ্ধার করে।

ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম বলেন, ‘দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলাম। পথিমধ্যে চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপরে ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় আমাদের সবাইকে উদ্ধার করে। প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হবে। ’

উদ্ধার হওয়া ১৭ জেলে এখন সুস্থ এবং নিরাপদ আছে বলে জানিয়েছেন ট্রলারের মালিক। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য কাজ চলছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান