রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে মসজিদের ভেতর থেকে মো. ফেরদৌস ইসলাম (৩০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ফেরদৌস ইসলাম বরিশালের মুলাদি থানার চরমাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মসজিদে ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে রশিতে ঝুলছেন তিনি। এরপর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানতে পারব এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী