ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বাচনিক উৎকর্ষতা বিষয়ক কর্মশালা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী বাচনিক উৎকর্ষতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘তিতাস আবৃত্তি সংগঠন’ আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতি সংগঠক নন্দীতা গুহ।
তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা এ.টি.এম ফয়জুল কবিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, ভারতের কলকাতার তারা মিউজিক চ্যানেলের জনপ্রিয় উপস্থাপিকা ও বিশিষ্ট বাচিক শিল্পী রিনি বিশ্বাস, আগরতলার বিশিষ্ট বাচিক শিল্পী শুভ্রজিৎ ভট্টাচার্য, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মনির হোসেন, সমন্বয়ক রোকেয়া দস্তগীর, দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
কর্মশালায় রিনি বিশ্বাস বলেন, আবৃত্তি পৃথিবীর একটি নান্দনিক শিল্প। এই শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে নিবেদিতভাবে সাধনা করে যেতে হবে। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অনেক সমৃদ্ধ, এখানার মানুষের অথিতেয়তা আমাকে মুগ্ধ করেছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন রিনি বিশ্বাস ও আগরতলার বিশিষ্ট বাচিক শিল্পী শুভ্রজিৎ ভট্টাচার্য। প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার