,

উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প থেকে একটি বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

রোববার ভোরে উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকে এ অভিযান চালিয়ে ওই রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটক আলী জোহার (২০) কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২ ওয়েস্ট-৫ এর বাসিন্দা মৃত আলী আহাম্মদের ছেলে।

পুলিশ সুপার নাইমুল বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন অস্ত্র ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, ভোরে কুতুপালং ২-ইস্ট ও কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে ওই এলাকায় এক যুবককে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে এপিবিএন সদস্যরা আটক করেন।

তিনি আরও জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয়, তার কাছে বিদেশি আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। পরে তার দেয়া তথ্য মতে, কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের জনৈক শফিকের পরিত্যক্ত ঘরের ছাউনির নিচ থেকে কালো পলিথিন মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি ভারতের তৈরি।

আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান