রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

news-image

নিউজ ডেস্ক : টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শনিবার বিকেলে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের ভূঞাপুর উপজেলার বিল আমুলা এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় সিএনজিতে থাকা আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম।

তিনি জানান, ট্রেন দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে বলে সংবাদ পেয়েছি। নিহত ব্যক্তি সিএনজি চালক কিনা সেটি নিশ্চিত না। বিষয়টি রেলওয়ে পুলিশের হওয়ায় তাদের খবর দেয়া হয়েছে।

নিহত সিএনজি চালক জাহিদুল ইসলাম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের আবজালের ছেলে।

আহতরা হলেন, উপজেলার কাগমারীপাড়া গ্রামের শামছুর ছেলে বাদশা (৩৫) ও ধুবলিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল আলম (৩৫)।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী