বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে আইপিএল শুরু কলকাতার

news-image

স্পোর্টস ডেস্ক : ধোনির চেন্নাই সুপার কিংসে হারিয়ে আইপিএল মিশন শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের কেকেআর। আগে ব্যাট করতে নেমে ধোনির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩১ রান করে চেন্নাই। জবাবে কলকাতা নাইট রাইডার্স ৯ বল হাতে রেখে পৌঁছায় জয়ের বন্দরে। উইকেট হারায় মাত্র ৪টি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রিতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে। গায়কোয়াড় শূন্য রানে আউট হয়ে যান। কনওয়ে করেন ৩ রান।

এরপর রবিন উথাপ্পা ২৮, আম্বাতি রাইডু ১৫ রান করেন। ইনিংস বড় করতে পারেননি কেউ। শিবাম দুবে আউট হন ৩ রানে ৩৮ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন ধোনি। ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন নতুন অধিনায়ক জাদেজাও।

কলকাতার হয়ে উমেষ যাদব ২টি, বরুণ চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল নেন ১টি করে উইকেট। তবে সুনিল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৫ রান। উমেষ যাদব ২ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ২০ রান দেন।

চেন্নাইয়ের করা ১৩১ রানের জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন অজিঙ্কা রাহানে ও ভেংকটেশ আইয়ার। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ১৬ বলে ১৬ রান করে আউট হন ভেংকটেশ, রাহানের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৪ রান। স্যাম বিলিংস আউট হবার আগে করেন ২৫ রান। অধিনায়ক শ্রেয়াস শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২০ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

চেন্নাইয়ের পক্ষে সফল বোলার ছিলেন ব্রাভো। এই ক্যারিবিয়ান ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা