মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর নগরীতে নকল সার কারখানার সন্ধান, ২০ লাখ টাকার মালামাল জব্দ

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর নগরীতে একটি নকল সার কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। নকল জিপসাম সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর তাজহাট আনছারি মোড় এলাকার ‘ভাবনা চক পাউডার মিল’ সংলগ্ন নকল জিপসাম তৈরির কারখানায় মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন এই কারখানা থেকে ফর্মুলাবিহীন সার উৎপাদন, কাঁচামাল কেনার বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় কারখানা মালিক।

এছাড়া কেমিস্ট এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল জিপসাম তৈরির উপকরণসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল জব্দ করে গোয়েন্দা পুলিশ। একইসঙ্গে আইন অমান্য করে কারখানার পরিচালক নগরীর নুরপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে জিল্লুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদÐ প্রদান করার পাশাপাশি ত্রুটি সংশোধন না করা পর্যন্ত সকল প্রকার উৎপাদন বন্ধের আদেশ দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা