রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

news-image

নিউজ ডেস্ক : রাঙামাটিতে সন্তু লারমা সমর্থিত জেএসএস ও মগ লিগারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচি পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনার পর খবর পেয়ে বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। ওই এলাকার চারদিকে সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে যারা নিহত হয়েছেন তারা কোনো দলের তা এখনো জানা যায়নি।

গাইন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পুচি মং মারমা জানান, তার ইউনিয়নের বান্দরবান সীমান্তের কাছে কেচি নতুন পাড়া এলাকায় দু’দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে এক পথপ্রদর্শকসহ তিনজনের মরদেহ সেখানে পড়ে রয়েছে। ঘটনাটি তারা নিরাপত্তা বাহিনীকে জানান।

এদিকে বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনাস্থলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পড়েছে। তবে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে সংঘাত চলে আসছে। গত এক বছরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী