রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে তালাবদ্ধ ঘরে মা-ছেলের রক্তাক্ত মরদেহ

news-image

নিউজ ডেস্ক : গাজীপুরের বোর্ড বাজারে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন মফিজ নামে এক রিকশাচালক।

রোববার রাতে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলমেশ্বর এলাকার মো. নাছিরের বাড়ির ভাড়াটিয়া মো. মফিজ (৬০) ঘরের মধ্যে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। মো. মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

নিহত রহিমার স্বজনরা জানান, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতেন তারা। বিভিন্ন সময় স্ত্রী-সন্তানকে মারধর করতেন মফিজ। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজ। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান মফিজ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী