রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হারুনুর রশিদ (৩০) ও সাইদুল (৩৩)। তারা লোহাগাড়া উপজেলার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে একজনের মৃত্যু হয়।’

জানা যায়, প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।